বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমন হারের পর যা বললেন দ. আফ্রিকার অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা বলেন, বাংলাদেশি ক্রিকেটাররা আমাদের দেখিয়ে দিয়েছে যে কিভাবে খেলতে হয়।

প্রোটিয়া অধিনায়ক বলেন, আপনারা দেখেছেন টাইগাররা এই সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সিরিজে আমরা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছি। অথচ আমরাই ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরে গেলাম।

তিনি আরও বলেন, টাইগারদের বিপক্ষে এই তিন ম্যাচের সিরিজে আমরা অবশ্যই যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের যারা আইপিএল খেলে তারা ব্যক্তিগতভাবে নিশ্চয়ই অনুধাবন করবেন আইপিএল তাদের বিভ্রান্ত করল। তাদের নিজেদেরই প্রশ্ন করতে হবে, কিন্তু এটি একটি অজুহাত নয়।

প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, এখন প্রতিটি সিরিজই ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অন্তর্ভূক্ত। বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য এখানে পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারতের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর আমরা এই সিরিজে হেরে কয়েক ধাপ পিছিয়ে গেছি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা