এক ডালে হাজার টমেটো

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের টমেটোচাষি ডগলাস স্মিথের খেতে গাছের এক ডালেই ১ হাজার ২৬৯টি চেরি টমেটো ধরেছে। এর আগে অন্য কারও খেতে গাছের এক ডালে একসঙ্গে এত টমেটো ধরেনি। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে ডগলাসের নাম। গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে,

ডগলাসের বাড়ি যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের হার্টফোর্ডশায়ারে। পেশায় আইটি ম্যানেজার তিনি। পাশাপাশি বাড়ির পেছনে গ্রিনহাউসে ফল-সবজি চাষ করেন। সেখানেই গাছের একটি ডালে ১ হাজার ২৬৯টি চেরি টমেটো চাষ করে বিশ্ব রেকর্ড গড়েছেন ডগলাস। গত বছরের সেপ্টেম্বরে তিনি গাছ থেকে এসব টমেটো সংগ্রহ করেন।

আগের বিশ্ব রেকর্ডটিও ডগলাসের দখলে ছিল। কয়েক সপ্তাহ আগে ওই রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পান তিনি। ওই সময় তার খেতে একটি গাছের ডালে ৮৩৯টি টমেটো ধরেছিল।

এর আগে ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় টমেটো চাষের রেকর্ডও গড়েছিলেন ডগলাস। তার গ্রিনহাউসে জন্মানো বৃহদাকারের ওই টমেটোর ওজন ছিল ৩ দশমিক ১০৬ কেজি। তবে এ জন্য বিশ্ব রেকর্ড গড়া হয়নি তার। কেননা বিশ্বের সবচেয়ে বড় টমেটো চাষের রেকর্ড যুক্তরাষ্ট্রের ড্যান সাউদারল্যান্ডের দখলে। ওই বছর সাউদারল্যান্ডের খেতে জন্মানো বিশ্বের সবচেয়ে বড় টমেটোর ওজন ছিল ৪ দশমিক ৮৯৬ কেজি।

গিনেস কর্তৃপক্ষ ডগলাসকে একজন স্বাধীন উদ্যানতত্ত্ববিদ হিসেবে পরিচয় দিয়েছে। চাকরির কারণে তিনি প্রতিদিন নিজের ফল-সবজির খেতে সময় দিতে পারেন না। সপ্তাহে চার ঘণ্টার কিছু বেশি সময় তিনি এখানে ব্যয় করেন। ফল ও সবজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পছন্দ করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান