শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউকে চিনতে পারছেন না অভিনেত্রী আনোয়ারা

news-image

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ সিনেমার বরেণ্য অভিনেত্রী আনোয়ারা। কাউকে চিনতে পারছেন না তিনি- এমনটাই জানালেন তার মেয়ে মুক্তি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এমন পরিস্থিতি হয়েছে আনোয়ারার।

মুক্তির ভাষ্য, ‘মায়ের অবস্থা ভালো না। কয়েকদিন আগে আম্মার ব্রেন স্ট্রোক হয়। এরপর থেকেই মা কাউকে চিনতে পারছিলেন না। চোখেও ঝাপসা দেখছেন। মাঝে মধ্যে আমাকেও চিনতে পারতেন না।’

তবে আগের থেকে এখন এই কিংবদন্তি অভিনেত্রী একটু সুস্থর দিকে। ডাক্তার জানিয়েছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।

এর আগে, গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ারাকে। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।

এদিকে, চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আজ বুধবার আনোয়ারাকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে রাষ্ট্র। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর আসর। সেখান থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল তার।

মুক্তি জানান, তার মায়ের শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি নিতে পারছেন না আনোয়ারা।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা