,

মৌসুমীকে ভীষণ মিস করছেন সানী

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ ক’দিন ধরে চিত্রনায়ক ওমর সানীর শরীর ভালো না। আর এদিকে তার স্ত্রী প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী অবস্থান করছেন সূদুর আমেরিকায়। এই মুহূর্তে স্ত্রীকে ভীষণ মিস করছেন সানী।

তিনি জানান, কয়েকদিন ধরে তার সর্দি-কাশি ও গলা ব্যথা। গতকাল মঙ্গলবার রাত থেকে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে। করোনার উপসর্গ হওয়ায় আজ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে টেস্ট করাতে গিয়েছেন তিনি।

ওমর সানীর ভাষ্য, ‘আমি ওমিক্রনে আক্রান্ত হলাম কিনা বুঝতে পারছি না। অনেকগুলো টেস্ট করেছি। আজকেই রিপোর্ট হাতে পাবো, তারপর চিকিৎসক পরামর্শ দেবেন কী করতে হবে।’

এদিকে, অসুস্থতার কারণে আজ অনুষ্ঠিতব্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না বলেও জানান সানী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যেতে পারলাম না। ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটস অ্যাপে দূরে থেকেও খুব কাছে। দোয়া করবেন।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের