,

‘হাইকমান্ডের নির্দেশে’ প্রার্থিতা প্রত্যাহার করলেন মেয়র আরিফুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের হাইকমান্ডের নির্দেশে সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, বিএনপি হাইকমান্ডের নির্দেশনায় সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। এ ঘোষণার সঙ্গে আমি পথচলা সব নেতাকর্মী তথা বিএনপির প্রাণ-সিলেট জেলার তৃণমূল নেতাকর্মীদের বুকে ঠাঁই চাই।

আরিফুল হক আরও বলেন, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। মাত্র এক সপ্তাহে পথে পথে, রাত গভীরে উপজেলার বিভিন্ন হাটবাজারে যে অভূতপূর্ব মমতার নিদর্শন আপনারা দেখিয়েছেন-তাতে আমি মুগ্ধ এবং আমার পরিবার আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। এ ভালোবাসার প্রতিদান নেই, হতে পারে না।

তিনি বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নীতিনির্ধারণী সিদ্ধান্ত মেনে চলা গুরুত্বপূর্ণ। আমাদের আদর্শিক চেতনার নেতা প্রেসিডেন্ট জিয়া বলে গেছেন, ‌‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। তাই সেই মতের সিপাহি হয়ে এর বাইরে আমার এক কদম নেই এবং চলতে পারব না।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড