,

বাসচাপায় শ্রমিক নিহতের ‘গুজবে’ সড়ক অবরোধ, বাসে আগুন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ছয়দানা এলাকায় বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার ‘গুজবে’ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় ‌সৌ‌খিন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে খাবারের বিরতি শেষে কারখানায় ফিরছিলেন স্থানীয় আলিফ ক্যাজুয়াল ওয়ার লিমিটেডের ইলেক্ট্রিশিয়ান ম‌নির হোসেন। ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌ক পার হওয়ার সময় সৌ‌খিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে ‘গুজব’ ছড়ায় মনির মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও অন্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা সৌ‌খিন প‌রিবহনের একটি বাসে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের বেশির ভাগই পুড়ে যায়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএম‌পি) উপ-ক‌মিশনার জা‌কির হাসান জানান, পুলিশ গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড