তৃণমূল নেতাকে হত্যার জেরে রণক্ষেত্র রামপুরহাট, জীবন্ত দগ্ধ ১২

news-image

পশ্চিমবঙ্গ প্রতিনিধি : দুষ্কৃতদের ছোড়া বোমার আঘাতে সোমবার (২১ মার্চ) রাতে প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ। তিনি পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন। তার হত্যাকাণ্ডের পর রাতেই রামপুরহাটে ১২ জনকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।

সূত্র জানিয়েছে, ভুক্তভোগীদের ঘরের ভেতর আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়। এ নিয়ে চাপানউতর শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরই মধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক করেছেন। ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সচিবালয়। দায়িত্বরত ওসি’কে ক্লোজ করা হয়েছে এবং এসডিপিও’কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান