,

ডাবের শাঁস দিয়েই বানিয়ে নিন ডাব সর্ষে পনির

news-image

নিউজ ডেস্ক : গরমে শরীর ঠান্ডা রাখতে ডাবের পানি হোক বা উৎসবে অনুষ্ঠানে ডাব চিংড়ি। ডাবের জুড়ি মেলা ভার। তবে আজকাল পরীক্ষা নিরীক্ষার যুগ। চিংড়ি আর ডাবের অকৃত্রিম বন্ধনের স্বাদ কমবেশি সকলেই নিয়েছেন। মাঝেমাঝে বদল ঘটাতে হয় স্বাদেরও। ডাব চিংড়ির একঘেয়েমি কাটাতে এবং স্বাদের যত্ন নিতে বানাতে পারেন ডাব সরষে পনির।

উপকরণ

পনির: ২৫০ গ্রাম

শাঁসসহ ডাব: ১টি

নারকল কোরা: ৩ চা চামচ

নারকেলের দুধ: ৩ চা চামচ

সর্ষের তেল: ৪ চা চামচ

সর্ষে: ৪ চা চামচ

লবন: স্বাদ মতো

চেরা কাঁচা মরিচ: ৫টি

প্রণালী

ডাবের পানি খাওয়ার জন্য যে ভাবে কাটা হয়, তেমন করে ডাব কেটে নিন। চৌকো টুকরো করে কেটে নিন পনিরও।

এ বার সর্ষে, নারকেল কোরা ও স্বাদ অনুযায়ী মরিচ একসঙ্গে নিয়ে ভাল করে বেটে নিন। এই মিশ্রণটি পনিরে ভাল করে মাখিয়ে তার উপর সর্ষের তেল ছড়িয়ে দিন।

পনিরের এই মিশ্রণটি ডাবের খোলামুখ দিয়ে ভিতরে প্রবেশ করান। আগে থেকে একটি বড় কড়াইতে পানি ফোটাতে দিন। আঁচ কমিয়ে সেই ফুটন্ত পানিতে ডাব বসিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিন।

মিনিট দশেক ভাপানোর পর ডাবের মুখ খুলে নারকেলের দুধ মিশিয়ে দিয়ে আবার ভাপে বসিয়ে রাখুন।

পাঁচ মিনিট পরে উপর থেকে অল্প কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিয়ে ভাত বা মিষ্টি পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ডাব সর্ষে পনির।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম