বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে কোটি টাকা নিয়ে মাল্টিপারপাস কোম্পানি চম্পট

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে মাল্টিপারপাস কোম্পানির নামে প্রতারণা করে গ্রাহকদের কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে একটি সমবায় প্রতিষ্ঠান। শত শত গ্রাহকরা প্রতিষ্ঠানটির উধাও হয়ে যাওয়ার খবর পেয়ে সোমবার (২১ মার্চ) কোম্পানির অফিস ঘেরাও করে।

জানা গেছে, সাভারের আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান শুরু করেন ১৪ জন ব্যক্তি। পরে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এক লাখ টাকায় মাসে এক হাজার টাকা মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের টাকা জমা দেয়ায় আগ্রহী করেন। গত কয়েক মাসে ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক শ্রমিকসহ বিভিন্ন মানুষ সেখানে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে কোটি কোটি টাকা সঞ্চয় করেন। পরে গ্রাহকদের কয়েক কোটি টাকা আমানত হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় ওই প্রতিষ্ঠান।

খবর পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা জামগড়ার ওই মাল্টিপারপাস অফিসে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান। এরপর অনেক চেষ্টা করেও লাপাত্তা হয়ে যাওয়া কোম্পানির হদিস পায়নি কেউ। নিরুপায় হয়ে শত শত গ্রাহকরা সোমবার চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড অফিস ঘেরাও করে সেখানে অবস্থান নেয়।

সচেতন গ্রাহকরা জানান, উপজেলা সমবায় অফিসের মনিটরিং না থাকার কারণে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ব্যাঙের ছাতার মত সমবায় সমিতি ও মাল্টিপারপাস প্রতিষ্ঠান করে চড়া সুদের ব্যবসা করে আসছে এক শ্রেণির মুনাফালোভীরা।

এ ব্যাপারে আশুলিয়া থানা অবগত আছে এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি এস এম কামরুজ্জামান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা