চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

news-image

বিনোদন ডেস্ক : সেই নব্বই দশকের শেষ থেকে চলচ্চিত্র জগতে গ্ল্যামার ছড়িয়ে আসছেন দিলারা হানিফ পূর্ণিমা। তার সিনে অঙ্গনে পথচলার তিন দশকের দীর্ঘ সময় পেরোবে কিছুদিন বাদেই। বয়সও চল্লিশ পেরিয়েছে তার। কিন্তু তার গ্ল্যামার দেখে এখনও বোঝার উপায় নেই বয়স যে একটা সংখ্যা মাত্র; উল্টো দিন যতো যাচ্ছে, পূর্ণিমার তারুণ্যের দীপ্তি আরও বেশি করে প্রকাশ পাচ্ছে।

পূর্ণিমা মানেই যেন রূপের জাদুকরি এক আবেদন। তাকে ভক্তরা আখ্যায়িত করেন ‘চিরসবুজ নায়িকা’ বলেই। এবার তার লুকে এমনই এক ভিন্নতা দেখা গেল, যা দেখে ভক্তরা তাকে অষ্টাদশী তরুণী হিসেবেই আখ্যায়িত করছেন।

সদ্য সামাজিক মাধ্যমে নিজের কিছু নতুন লুকের ছবি শেয়ার করেছেন। তাতে পূর্ণিমার ফ্যাশন সেন্স ও পোশাকের বাছাই ছিল একটু ব্যতিক্রম। যেমন একটি ছবিতে তাকে কালো এক গর্জিয়াস টপস-এ দেখা গেছে। যা তার আধুনিক ও সোফিস্টিকেটেড লুককে ফুটিয়ে তুলেছে।

নিজের বেশ কয়েকটি ভিন্ন লুকে এবার ধরা দিয়েছেন ঠিকই; বিশেষভাবে নজর কেড়েছে তার হেয়ারস্টাইল ও মাথার নান্দনিক এক্সেসরিজ।

কখনো তিনি চুলগুলো পরিপাটি করে পেছনে রেখে মাথায় পরেছেন ক্রিস্টাল পাথর ও মুক্তাখচিত কালো রঙের আকর্ষণীয় হেডব্যান্ড, আবার কখনো ক্লাসি বান বা আপডু হেয়ারস্টাইলের সঙ্গে যুক্ত করেছেন রকমারি ফুলের মোটিফের চমৎকার সব হেয়ার ক্লিপ ও ক্রিস্টাল হেয়ার পিন।

তার নতুন এই হেয়ারস্টাইল এবং ইউনিক হেয়ার এক্সেসরিজের নিখুঁত ব্যবহার পুরো লুকটিকে যে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে, তা বলাই বাহুল্য।

ভক্তরাও পূর্ণিমার এমন রূপের প্রশংসায় পঞ্চমুখ। এক নেটিজেনের মন্তব্য ছিল এমন, ‘আমার বয়স যখন ১২, তখন পূর্ণিমার বয়স ২৭। এখন আমার বয়স ২৬, আর পূর্ণিমার বয়স ১৮’।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার