নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ভোলাচং ঋষিপাড়া যুব ঐক্য ফোরামের সদস্যদের নিয়ে বিনামূল্যে অলরাউন্ডার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। এ ছাড়া উপস্থিত ছিলেন সার্বজনীন বহুমুখী কল্যাণ ট্রাস্টের প্রধান আবু কাওসার, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, আলমগীর হোসেনসহ ভোলাচং ঋষিপাড়া যুব ঐক্য ফোরামের সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। আয়োজকেরা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
সামাজিক কল্যাণ ও যুবসমাজের উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।











