,

খুলনা-যশোর এলাকায় দুই চুলা ১০৮০ টাকা করার সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের খুলনা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রাহকদের জন্য দুই চুলার ক্ষেত্রে গ্যাসের মূল্য ১ হাজার ৮০ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।

পাঁচ জেলায় গ্যাস সরবরাহকারী কোম্পানি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবের বিপরীতে এ সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি কমিটি।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটরিয়ামে গ্যাসের মূল্য নিয়ে চলা গণশুনানির দ্বিতীয় দিনে এ সুপারিশ করা হয়েছে।

খুলনা-যশোর এলাকায় দুই চুলা ১০৮০ টাকা করার সুপারিশ

শুনানিতে সুন্দরবন গ্যাসের পক্ষ থেক গ্রাহক পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ২০ টাকা ৩৫ পয়সা করার প্রস্তাব আসে। যার বর্তমান মূল্য ৯ টাকা ৩৬ পয়সা। এছাড়া মিটার ছাড়া গ্রাহকদের জন্য আবাসিকে এক চুলায় ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকার প্রস্তাব আসে।

এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার ১১ টাকা ৬৪ পয়সা সুপারিশ করেছে কারিগরি কমিটি। মিটারবিহীন এক চুলার জন্য ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং দুই চুলার জন্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা সুপারিশ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড