,

চার চরিত্রে আসাদুজ্জামান নূর

news-image

বিনোদন প্রতিবেদক : এবারই প্রথম চারটি চরিত্রে অভিনয় করলেন নন্দিত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। বিটিভিতে প্রচারিত শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’তে চার রূপে দেখা যাবে তাকে। গল্পটির নাম ‘আগুনপাখির বাসা’।

নাটকে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল সাড়ে ১০টায়। এর ২৩তম পর্ব থেকে ২৬তম পর্বে দেখা যাবে বরেণ্য এই অভিনেতাকে।

‘আগুনপাখির বাসা’ গল্পটি প্রচার শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। এর রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন মো. এরশাদ হোসেন।

এরশাদ হোসেন জানান, নাটকের গল্পে দেখা যাবে, শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামের মহল্লার পুরোনো বাড়িতে নাসির আহমেদ নামে একজন নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনও দেখা যায় না। সে বাড়িতে আরও তিনজন কাজের লোক-সুখলাল, জগলুল ও শাহনূরকে দেখা যায়। মিতু-টিটুরা খেয়াল করে এই চারজরকে কখনও একসঙ্গে দেখা যায় না। প্রত্যেকেই আলাদা আলাদা থাকে। প্রত্যেকের আচরণই কেমন যেন রহস্যময়। তবে চৌকষ ক্ষুদে গোয়েন্দা দল এক সময় ঠিক এর রহস্য ভেদ করে ফেলে। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনি।

আসাদুজ্জামান নূর ছাড়াও এতে অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরো আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড