,

জবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

news-image

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে চালু হতে যাচ্ছে চক্রাকার বাস সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাস দিয়ে এ সার্ভিস পরিচালনা করা হবে।

সোমবার বাংলাদেশ জার্নালকে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ।

আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাসটি দিয়ে দুপুরের দিকে আনুমানিক সময় ১২.৩০ মিনিটে ক্যাম্পাস থেকে সায়দাবাদ, কমলাপুর এসব রুট দিয়ে শাহবাগ হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে। এভাবে চক্রাকারভাবে চলবে। আবার সন্ধ্যার পর আনুমানিক ৭.৩০ মিনিটে ওই একই রুটে এ বাসটি চলাচল করবে।

পরিবহন প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য এমন একটি প্রস্তাব দিয়েছিলাম। সম্ভবত উপাচার্য স্যার অনুমতি দিয়েও দিয়েছে। কাল পরশুর মধ্যে চালু হয়ে যাবে এ সার্ভিস। অনেক সময় বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের কাজ থাকে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম থাকে। এ সার্ভিস চালু হলে আমাদের শিক্ষার্থীরা সুবিধা পাবে। আবার সন্ধ্যার পর এ সার্ভিসের কারণে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর সঙ্গে যেসব শিক্ষার্থী জড়িত তাদেরও সুবিধা হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের