বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও কমল স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৪৯ টাকা কমে এখন ৭৭ হাজার ৯৯ টাকা ভরি। আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে নতুন দর কার্যকর হচ্ছে। সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে।

আন্তর্জাতিক বাজার এবং দেশে বুলিয়ন বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসায় দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফা কমল স্বর্ণের দাম।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের স্বর্ণের দর ৭৩ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেট মানের দর ৬৩ হাজার ১০২ টাকা। সনাতনী স্বর্ণের দর ৫২ হাজার ৬০৪ টাকা। তবে রুপার দর এক হাজার ৫১৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি স্বর্ণের সংকটের কারণ দেখিয়ে চলতি মার্সের শুরুর দিকে দুই দফায় স্বর্ণের দর ভরিতে চার হাজার ৩১৫ টাকা বাড়িয়েছিল বাজুস।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা