,

তিন নায়িকার সঙ্গে দুই সিনেমা নিয়ে আসছেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিন পর তার দুটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। জানা গেছে, আসছে ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দুটি। এই দুটি সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে তিন নায়িকা। তারা হলেন শবনম বুবলী, পূজা চেরী ও মৃদুলা।

এ ছবিগুলোতে ভিন্ন দুটি গল্প ও চরিত্র নিয়ে হাজির হবেন শাকিব। তারমধ্যে ‘গলুই’ সিনেমা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক এস এ হক অলিক। ’

২০২০-২১ সালে সরকারি অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমায় আরও রয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, ‘‘গলুই’ ঈদের মুক্তি দেবো। সেভাবে সিনেমার কাজ চলছে। আশা করছি শাকিব খানকে এখানে দর্শক নতুন লুকে দেখতে পারবে।’

অন্যদিকে, অ্যাকশন ঘরানার সিনেমা ‘বিদ্রোহী’র মুক্তির কথা আগে একাধিকবার বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিন্তু করোনার কারণে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পায়নি। এবার রোজার ঈদে এটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘বিদ্রোহী’ সিনেমার পরিচালক শাহীন সুমন বলেন, ‘আমার দুই বছর চেষ্টা করেছি সিনেমাটি মুক্তি দিতে। করোনার কারণে পারিনি। এবার ঈদে মুক্তি দিতে চাই। সেভাবে কাজ চলছে। আশা করছি ‘বিদ্রোহী’ দেখতে দর্শক হলে আসবে।’

‘বিদ্রোহী’ শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত চিত্রনায়িকা মৃদুলা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড