বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসুন: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ দফতরে বিএনপি নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

বিএনপিকে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা। আর এ কথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরাগলির সন্ধান করছে। এসব বাদ দিয়ে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার কথা জানান তিনি।’

‘আওয়ামী লীগ সরকার নাকি গণবিরোধী, স্বাধীনতাবিরোধী এবং রাষ্ট্রবিরোধী’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এমন হাস্যকর বক্তব্য বছরের সেরা কৌতুকের মর্যাদা পেতে পারে বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে যারা রাজনীতি করে এবং সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে তাদের মুখে এমন নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই মানায় না। দেশ ও রাষ্ট্রবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি ইতিমধ্যে গণবিরোধী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে।

বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, তার আগে বিএনপির নিজের ঘরে গণতন্ত্র ফিরে আনা আবশ্যক। নিজেদের দলে অগণতন্ত্র এবং স্বেচ্ছাচারিতা চর্চা করে বিএনপি কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশবাসী তা আবারও জানতে চায়।

বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক প্রকৃতপক্ষে তারাই গণতন্ত্রবিরোধী অপশক্তি এবং গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

বিএনপি নির্বাচন ভীতি রোগে আক্রান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষণ। বিএনপি এ রোগ সারাতে আবারও বিদেশি চিকিৎসকের কাছে ধর্না দিতে শুরু করেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপিকে নিজ দলের মেরুদণ্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে।

তিনি বলেন, ‘মসনদের মোহ বিএনপিকে স্বাভাবিক রাজনীতি এবং জনগণ থেকে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু জনগণ মোহগ্রস্ত নয়, তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের রাজনীতিতে আস্থাশীল।’

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার