শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : হোলি পার্টি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজ, যিনি শোবিজে গায়ত্রী নামে পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেয়েছে, হোলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন অভিনেত্রী। হায়দরাবাদের গাছিবাউলিতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ডলির মৃত্যু হয়। অন্যদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে তার সহকর্মী সুরেখা বাণী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি কীভাবে চলে যেতে পারলেন, মা! সত্যিই একসঙ্গে অনেক মধুর সময় কাটিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না। একসঙ্গে পার্টি করব, দয়া করে ফিরে আসবে কি! একসঙ্গে অনেক কিছু করার বাকি! অনেক কিছু শেয়ার করার বাকি। ফিরে আসো না! এটা যাওয়ার সময় নয়। তোমার অভাব অনুভব করতে চাই না। চিরদিন তোমাকে ভালোবেসে যাবো।’

প্রসঙ্গত, সবশেষ ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডলি ডিক্রুজ।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা