,

ঢাবিতে পালিত হলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস

news-image

ঢাবি প্রতিনিধি : “#InclusionMeans-একীভূত সমাজ ব্যবস্থা, অংশগ্রহণে বাড়ায় আস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও আমদা বাংলাদেশ যৌথভাবে দিবসটির নির্ধারিত কর্মসূচি পালন শুরু করে।

এ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু কিশোরদের কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে তাদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সরলতা, সততা ও আন্তরিকতা থেকে শিক্ষা গ্রহণ করে সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে।’ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের বিশেষ চাহিদা পূরণ এবং তাদের পরিবারকে শক্তি ও সাহস জোগাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানের সভাপতিত্বে পরিচালিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি প্রটেকশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান সরদার এ রাজ্জাক প্রমুখ।

উল্লেখ্য, ডাউন সিনড্রোম সম্পন্ন শিশু ও ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ২১ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড