,

কল্যাণপুরের আগুনে পুড়লো দুইশ ঘর

news-image

নিউজ ডেস্ক : রাজধানী কল্যাণপুরের বেলতলা ৯ নম্বর বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে প্রায় দুই শতাধিক ঘর। এমন দাবি করেছেন বস্তির সাধারান বাসিন্দারা।

এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ফায়ার সার্ভিসের ১৪টি উনিটের চেষ্টায় রোববার (২০ মার্চ) রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাত পৌনে ৯টার দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ শুরু করে।

মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় রাত ৯টায়। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আবুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

আরও পড়ুন: কল্যাণপুর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

আরও পড়ুন: রাজধানীর কল্যাণপুর বস্তিতে ভয়াবহ আগুন

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি জানান, পর্যবেক্ষণ শেষে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড