কমিউনিটি ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরি

news-image

অনলাইন ডেস্ক : জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধিভুক্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল)। প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে এ লিংকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ।

ব্রাঞ্চ ম্যানেজার পদে লোক নিয়োগের সংখ্যা অনির্ধারিত। বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে।

এ পদে চাকরির জন্য বিজনেস, ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বাণিজ্যিক ব্যাংকে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট পদে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ক্রেডিট, ফেরন ট্রেড ও জেনারেল ব্যাংকিং জানতে হবে। প্রার্থীদের স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ, যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসে দক্ষ হতে হবে।

নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানা যাবে এই লিংক থেকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান