বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবির পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যাপক প্রভাব ফেলবে : বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : অসাধু ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট না করে তাহলে টিসিবির পণ্য বিক্রির এ যুগান্তকারী পদক্ষেপ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যাপক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, শুল্ক প্রত্যাহার সংক্রান্ত গেজেট প্রকাশের পর আজ থেকেই ভোজ্যতেল অন্তত ১০ টাকা কমে বাজারে আসবে। তবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলে দাম বাড়ার কারণেই দেশের বাজারেও দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে, দেশের বাজারেও কমবে।

মন্ত্রী বলেন, প্রথম কিস্তিতে আজ থেকে সারাদেশে একযোগে ৩০ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তিতে ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করবে টিসিবি। সুশৃঙ্খলভাবে পণ্য বিক্রির জন্য দেশব্যাপী তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্যের সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা