বাংলাদেশের হার, সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : সফরকারী বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটের বড় জয় দিয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের ১৯৫ রানের লক্ষ্য দেন তামিম-সাকিবরা। যে রান দক্ষিণ আফ্রিকার ব্যাটারা অনায়াসেই তুলে ফেলেন। জোড়া ফিফটি করেছেন কুইন্টন ডি কক-কাইল ভেরেইকের।

সিরিজের প্রথম ওয়ানডে জিতে আজ রোববার দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল সফরকারীরা। তবে আত্মবিশ্বাসী দলটাকে টেনে মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকা।

পিংক ডে ওয়ানডেতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের ইনিংস শেষ হয় ১৯৫ রানে। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে পথ হারান মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমরা। পরে আফিফ হোসেনের ১০৭ বলে ৭২ রানের ইনিংসের সঙ্গে মেহেদী হাসান মিরাজের ৩৮ রানের কল্যাণে ১৯৪ রানের পুঁজি পায় অধিনায়ক তামিম ইকবালের দল। লক্ষ্য তাড়ায় নেমে দাপুটে শুরু পায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৭৬ বল হাতে রাখে বিশাল জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

এই জয়ের কল্যাণে আইসিসি সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট অর্জন করল দক্ষিণ আফ্রিকা। সঙ্গে বাংলাদেশকে অপেক্ষায় রেখে সিরিজে ১-১ এ সমতা ফেরাল টেম্বা বাভুমার দল। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিল; যে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ মার্চ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান