বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উবার চালাচ্ছেন আফগান অর্থমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তালেবানের হাতে পতনের আগে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানির বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৬৯ মিলিয়ন নিয়ে পালানোর অভিযোগ রয়েছে। অথচ তার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা খালিদ পায়েন্দা এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উবার চালাচ্ছেন। খবর দ্য গার্ডিয়ানের।

২০২০ সালের শেষ দিকে কাবুলের একটি হাসপাতালে করোনায় মায়ের মৃত্যুর পর পায়েন্দা আফগানিস্তানের অর্থমন্ত্রী হন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, তা (মন্ত্রী) না হলেই ভালো হতো।

তার কথায়, ‘আমি অনেক নোংরামি দেখেছি এবং আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার অংশ ছিলাম আমি। যখন মানুষের দুর্দশা দেখেন এবং সেজন্য নিজেকে দায়ী মনে হয়- তখন তা নিজের জন্য খুব কঠিন।’

তালেবান আফগানিস্তান দখলের এক সপ্তাহ আগে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন পায়েন্দা। ঘানির সঙ্গে সম্পর্কের অবনতি হলে তিনি এ পদক্ষেপ নেন। তার ভয় ছিল, প্রেসিডেন্ট হয়তো তাকে গ্রেপ্তার করতে পারেন। তখনই তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে পায়েন্দা বলেন, আগামী দুই দিনে আমি যদি ৫০ ট্রিপ সম্পূর্ণ করতে পারি তাহলে ৯৫ ডলার বোনাস পাব।

৪০ বছর বয়সী পায়েন্দা একসময় যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০০ কোটি ডলারের বাজেট তদারকি করেছেন। অথচ এ সপ্তাহে তিনি ছয় ঘণ্টা কাজ করে ১৫০ ডলারের সামান্য বেশি আয় করেছেন।

তিনি বলেছেন, ‘এই মুহূর্তে থাকার জন্য আমার কোনও জায়গা নেই। আমার এখানে থাকা উচিত না। এটি খুব শূন্য অনুভূতি।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা