,

নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র ইমন হোসেন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ও অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে তিনজনকে খালাস দিয়েছে আদালত।

রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জাসমিন আহমেদ জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের জুনে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এর ৬ দিন পর বক্তাবলি এলাকার পরিত্যক্ত একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় ইমনের বাবা মো. ইসমাইল মামলা দায়ের করেন করেন। মামলার এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইমনকে হত্যা করা হয়। পরে তার মরদেহ নয় খণ্ড করে ফেলে রাখে আসামিরা। সেই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত ৭ জনের ফাঁসির রায় দিয়েছেন। খালাস দেয়া হয়েছে তিন জনকে।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, নাহিদ হাসান, মোছা. সালমা, আহম্মদ আলী, মো. সিরাজ, সেন্টু মিয়া, খোরশেদ আলম ও হোসনে আরা। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডিতদের মধ্যে দুজন উপস্থিত ছিলো। বাকি পাঁচজন এখনও পলাতক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের