লিফটে আটকে পড়া ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলে বোরাক সেন্টার ভবনের লিফটে আটকে পড়ে সোনালী ব্যাংকের এক নারী কর্মকর্তা। তাকে ২২ মিনিটের চেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানান, রাজধানীর মতিঝিলে বোরাক সেন্টার ভবনে সকাল ১০টার দিকে লিফটে আটকে পড়েন ইলোরা পাল (৩৯) নামে এক নারী ব্যাংক কর্মকর্তা। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত উদ্ধার পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে ইলোরা পাল জানান, লিফটে আটকে থাকাকালীন খুবই ভয় পেয়েছিলেন তিনি। মনে হচ্ছিল তিনি আর জীবিত বেরোতে পারবেন না সেখান থেকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান