বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য সুরক্ষায় ই-প্রেসক্রিপশনের গুরুত্ব

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবদেহের নানাবিধ শারীরিক সমস্যার কার্যকরী পদক্ষেপ হিসেবে আমরা ওষুধ সেবন করাকে প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু মানবদেহে এই ওষুধের ভুল প্রয়োগ মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। এমনকি মৃত্যুও হতে পারে। উন্নয়নশীল দেশে ওষুধ পর্যবেক্ষন ব্যবস্থা খুবই দুর্বল। ওষুধ ব্যবস্থাপনার এই দুর্বল কাঠামো একটি দেশের জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সারা বিশ্বে বিক্রিত ওষুধের ৫০ শতাংশই যথাযথ নিয়ম মেনে বিক্রি হয়না। একই সঙ্গে বিক্রিত ওষুধের বাকি ৫০ শতাংশ রোগীরা সঠিকভাবে সেবন করতে পারেনা। এই চিত্র আমাদের ওষুধ ব্যবস্থার ভয়াবহ দিক তুলে ধরেছে।

বাংলাদেশ বিশ্বের সপ্তম জনবহুল দেশ এবং ২০৫০ সাল নাগাদ এই জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অনেক কষ্টসাধ্য। ওষুধ কিনতে গেলে অনেক সময় হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে রোগীদের বিপাকে পরতে হয়। হাতের লেখা বুঝতে না পারার কারণে অনেকে ভুল ওষুধ নিয়ে সেবন করে এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে থাকে। অনেকেই ফার্মেসিতে যাওয়ার সময় প্রেসক্রিপশন নিতে ভুলে যান বা নিতে আগ্রহী হয়না। ই-প্রেসক্রিপশন স্মার্টফোনে সংরক্ষিত থাকলে যেকোনো সময় স্মার্টফোন থেকে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কেনা সম্ভব।

ডকটাইমের বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবায় একটি অগ্রগামী নাম। ডকটাইমের মাধ্যমে ডাক্তার দেখানোর পর ব্যবহারকারীর অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ই-প্রেসক্রিপশন পৌঁছে যায়। এই ই-প্রেসক্রিপশন ব্যবহারকারীর হেলথ রেকর্ডে আজীবনের জন্য সংরক্ষিত থাকে। ব্যবহারকারী যেকোনো সময় যতবার ইচ্ছা ই-প্রেসক্রিপশন দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। পরবর্তীতে ফলো-আপ কনসালটেশনের সময় নতুন করে প্রেসক্রিপশনের নেওয়ার ঝামেলা থাকেনা। পাশাপাশি ওষুধের জেনেরিক নাম উল্লেখ করা থাকায় প্রেসক্রিপশনে উল্লিখিত ওষুধ না পাওয়া গেলেও ঐ নির্দিষ্ট গ্রুপের অন্য ব্রান্ডের ওষুধ কিনতে পারা যায়। সর্বোপরি ভুল ওষুধ কেনার সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে আসে। একজন রোগীর জন্য সঠিক ওষুধ সেবনের বিষয়টি নিশ্চিত হয়।

ই-প্রেসক্রিপশনের রয়েছে আরও কিছু সুবিধাঃ

 সঠিক ওষুধ ব্যবস্থাপনা
 নির্ভুল ওষুধ সেবন প্রক্রিয়া
 ওষুধের জেনেরিক নামের উল্লেখ
 তাৎক্ষণিক নোটিফিকেশন ও মেডিসিন রিমাইন্ডার
 ওষুধ ট্র্যাকিং
 প্রেসক্রিপশন সংরক্ষণ
 ডিজিটাল হেলথ রেকর্ড

রোগীর নিরাপত্তা এবং সঠিক ওষুধ ব্যবস্থাপনার জন্য ই-প্রেসক্রিপশন একটি কার্যকরী সমাধান। ডকটাইম অ্যাপ ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার আওতাভুক্ত। তাই যে কেউ বিনামূল্য এই সুবিধা উপভোগ করতে পারবেন। যে কেউ Google Play Store থেকে এই লিঙ্কের মাধ্যমে t.ly/iMDG ডকটাইম অ্যাপ ডাইনলোড করতে পারবেন। App Store থেকে ডাইনলোডের জন্য DocTime লিখে সার্চ করুন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা