রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্নচাপের আভাস, কাল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ‘অশনি’

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত মহাসাগরে তৈরি হওয়া বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’ আগামীকাল সোমবার প্রবল শক্তি নিয়ে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের মতে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে আজ রোববার নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তীব্র গরমে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে আকাশের মেঘ জড়ো হচ্ছে। এর ফলে গরমও বেশি অনুভূত হচ্ছে। আজ রোববারের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে, তাহলে দু’দিনের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, ‘লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এদিকে লঘুচাপটি নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরও। ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তা মিয়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কাই বেশি। যার প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি, ঝোড় বাতাস বয়ে যেতে পারে। এবং সেটি মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও গভীর সাগরে বিচরণ না করতেও সাবধান করা হয়েছে।

36
Shares
facebook sharing buttontwitter sharing button

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী