ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের দাফনের প্রস্তুতি সময় ছোট ভাইয়ের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে মিলন খাঁ (৬৪) ও ইউনুস খাঁ (৫৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ মার্চ) সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিলন ও ইউনুস ওই গ্রামের জামির খাঁর ছেলে।
মৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে মিলন খাঁ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাকে দাফনের প্রস্তুতির সময় বিকেল ৪টার দিকে ছোট ভাই ইউনুস অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, ইউনুসকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। স্বজনদের দেওয়া তথ্যমতে দুই ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান