ইংল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

news-image

বিশেষ সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট দলের ঐতিহাসিক জয় দিয়ে শুরু। তারপর এশিয়ান আরচারিতে তিনটি স্বর্ণ, যার দুটিই ভারতকে হারিয়ে।

সার্বিয়ায় ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিসক চ্যাম্পিয়নশিপে লন্ডন প্রবাসী বাংলাদেশি ইমরানুর রহমানের ৬০ মিটার স্প্রিন্টে ক্যারিয়ারসেরা টাইমিং করে সেমিফাইনালে ওঠার পর জাতীয় হকি দলের এএইচএফ কাপের ফাইনালে উঠে এশিয়া কাপ খেলা নিশ্চিত করা।

সাফল্যগাঁথা এখানেই শেষ নয়। সন্ধ্যায় পল্টন শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছেন লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ জিতেছে ৩টি লোনাসহ ৪৬-১৫ পয়েন্টে। বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় নিয়ে গড়া ইংল্যান্ড কাবাডি দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশ প্রথমার্ধে ২টি লোনাসহ ২৭-৪ পয়েন্টে এগিয়েছিল।

বাংলাদেশ দলের বিশাল জয়ে বড় অবদান অধিনায়ক তুহিন তরফদারের। তিনিই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান