বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহাবুদ্দীন আহমদ গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বসম্মতভাবে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকালীন সময়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেছিলেন।’

আজ শনিবার বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুর পর জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে বিএনপি মহাসচিব শোক প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি- এ দেশের মানুষ যতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, ততদিন তাকে স্মরণ করবে। তার যে ভূমিকা নিঃসন্দেহে দেশের গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন।’ তার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিল ৯২ বছর। নব্বইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশে গণতন্ত্র ফেরার প্রক্রিয়ায় অন্তর্বতীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সাহাবুদ্দীন আহমদ। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া্র পর রাষ্ট্রপতি করা হয়েছিল তাকে। ২০০১ সালে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর ঢাকার গুলশানের বাড়িতে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল