,

রাস্তা থেকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা নগরীতে রাস্তা থেকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।

মামলার আসামিরা হলেন- কামরুল, জীবন, সুমন ও আলা। এদের মধ্যে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল রাতে ওই গৃহবধূ ও তার স্বামী তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন লোক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। এরপর স্বামীকে বেধে রেখে ওই গৃহবধূকে চার থেকে পাঁচজনে ধর্ষণ করেন।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়েএক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) আবু জাফর বলেন, ভুক্তভোগী বাদী হয়ে চার জনের নামে মামলা করেছেন। ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান