,

প্রথম দিনেই অক্ষয়ের নতুন সিনেমার আয় ১২ কোটি রুপি!

news-image

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বচ্চন পান্ডে’ মুক্তি পেয়েছে। এতে নায়িকা বলিউড সুন্দরী কৃতি স্যানন। সিনেমাটি ১৮ মার্চ মুক্তি পেয়ে বেশ ভালো সাড়া ফেলেছ। আয়ও করছে ভালো।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সিনেমাটি মর্নিং শোতে তেমন ব্যবসা করেনি। তবে দুপুরের শো থেকেই ব্যবসা বেড়েছে।

সবমিলিয়ে প্রথম দিনেই প্রায় ১২ কোটি রুপি আয় করেছে ‘বচ্চন পান্ডে’।

অক্ষয় ভক্তদের যেনো ঢল নেমেছিলো হলগুলোতে। এদিকে হোলির ছুটির সঙ্গে প্রিয় তারকার সিনেমা মিলেমিশে ছবিটির জন্য পোয়া বারো হয়েছে।

ফরহাদ সামজির পরিচালনায় ‘বচ্চন পান্ডে’ ছবির আয় চলতি সপ্তাহেই ৬০ কোটি পেরিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ‘দ্য কাশ্মীর ফাইল’ ছবিটি মুক্তি পেয়ে ‘বচ্চন পান্ডে’র আয়ে ভাগ বসিয়েছে। অনেকেই মনে করছেন, এই ছবিটা হলে না থাকলে ‘বচ্চন পান্ডে’ প্রথম সপ্তাহেই ১০০ কোটি আয় দেখতে পারতো।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের