বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিনপিংকে ‘সতর্ক’ করতে গিয়ে উল্টো ধমক খেলেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে কল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু জিনপিংয়ের কাছ থেকেই উল্টো ধমক খেতে হলো তাকে। চীনের তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায়, তা নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

শুক্রবার (১৮ মার্চ) দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথনের পর হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেন চীনা প্রেসিডেন্টকে সতর্ক করেছেন, ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে কোনো ধরনের সহযোগিতা করলে চীনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে। তবে দুই পক্ষই চলমান সংকটের কূটনৈতিক সমাধানে গুরুত্ব দিয়েছে।

কিন্তু চীনা গণমাধ্যমের খবর বলছে, জিনপিং উল্টো বাইডেনকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু ঠিকঠাকভাবে সামলাতে হবে। তা না হলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিশ্চিত।

তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে চীন। দ্বীপটিকে বলপ্রয়োগ করে হলেও ফের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চায় বেইজিং। তাইপেইয়ের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের সবচেয়ে বড় সমর্থক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র।

ভিডিও কলে চীনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কিছু লোক তাইওয়ানের স্বাধীনতাপন্থি শক্তিগুলোকে ভুল বার্তা পাঠাচ্ছে। এটি খুবই বিপজ্জনক। তাইওয়ান ইস্যুটি ঠিকভাবে সামলানো না হলে দুই দেশের সম্পর্কের ওপর বিধ্বংসী প্রভাব পড়তে পারে।

তাইওয়ানে পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বছর দুয়েক ধরেই সামরিক কার্যক্রমের গতি বাড়িয়েছে চীন। জিনপিং বলেছেন, আমরা আশা করি, যুক্তরাষ্ট্র এই ইস্যুতে যথেষ্ট মনোযোগ দেবে।

অবশ্য হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন জিনপিংকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতি বদলায়নি। এখনো দ্বীপটিতে বিদ্যমান স্থিতিশীলতায় যেকোনো ধরনের পরিবর্তনের বিরুদ্ধে তারা।

চীনা গণমাধ্যমের খবর অনুসারে, জিনপিং বাইডেনকে আরও বলেছেন, ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়া দরকার। রাশিয়া-ইউক্রেন আলোচনায় সবারই সমর্থন জানানো উচিত। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে ইউক্রেন সংকটের ‘মূল কারণ’ খুঁজতে রাশিয়ার সঙ্গে কথা বলতে হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা