,

প্রতিষ্ঠিত হয়ে বাবা-মার পাশে থাকার আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : পড়ালেখায় অসামান্য কৃতিত্বের জন্য ৪৭১ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রায় ৬০ ভাগই নারী। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বুধবার সকালে ২০২০ সালের বসন্তকালীন থেকে ২০২২ সালের বসন্তকালীন সেমিস্টারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারর্পাসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি বলেন, দেশের মোট জনশক্তির অর্ধেক যেহেতু নারী, তাই তাদের কর্মক্ষত্রে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে উদ্যোক্তা হতে হবে, অন্যথায় দেশের অগ্রগতি ব্যাহত হবে। পাশাপাশি সব শির্ক্ষাথীকেই প্রতিষ্ঠিত হয়ে বাবা-মার পাশে থাকার অনুরোধ করেন তিনি। সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, প্রত্যেক বাবা-মা তাঁদের সর্বস্ব দিয়ে সন্তান মানুষ করেন। সন্তানদেরও উচিত বাবা-মাকে না ভুলে তাঁদের পাশে থাকা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জিয়াউলহক মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড