,

মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ দিয়েছে মালদ্বীপ সরকার।

বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদান ও মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের বিশেষ সহযোগিতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালেতে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহর নিকট থেকে সম্মানজনক এ বিশেষ পুরস্কার গ্রহণ করেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণকালে প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বন্ধু রাষ্ট্র মালদ্বীপ সরকার কর্তৃক রাষ্ট্রীয় এ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের সকল মানুষের অর্জন। এ অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল। আমি মালদ্বীপ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশকে এভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত করার জন্য।

প্রতিমন্ত্রী বলেন, আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই শুভ দিনে পুরস্কার পেয়ে আমি নিজেকে অনেক সম্মানিত মনে করছি। আমি মালদ্বীপের জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি এবং মালদ্বীপের যুব ও ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, এ স্বীকৃতি বাংলাদেশ ও মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরো বেশি কাজ করতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড