বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান অর্জন করলে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এমপিওভুক্তির মানদণ্ড ঠিক থাকলে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। আজ শুক্রবার রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক কলেজ মাঠে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

স্বাশিপের দাবির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ততে একটি যোগ্যতার মাপকাঠিও প্রয়োজন আছে। স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে দিলেন…। প্রথম কথা হচ্ছে, সরকারের সক্ষমতার একটি ব্যাপার আছে। কিন্তু যদি যোগ্য শিক্ষক না হন, তাহলে এমিপওভুক্তি কি সঠিক হবে? শিক্ষক মানসম্পন্ন কিনা, প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কত, পাসের হার কত, একটি মানদণ্ড থাকতে হবে। নিজেদের মানদণ্ডে রাখার চেষ্টা করেন। চেষ্টা করলে সম্ভব। তাহলে আমরা অবশ্যই এমপিওভুক্ত করব। মান অর্জন না করলে এমপিওভুক্ত করে দেওয়া বোধ হয় সঠিক নয়। জনগণের অর্থ, সেই অর্থ দিতে হলে সে জায়গায় মান থাকতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই, আপনাদের আর্থিক কষ্ট নিরসন করতে। আপনারা এই বিশাল কর্মযজ্ঞে (শিক্ষাদান) রয়েছেন, দায়িত্ব পালন করছেন; যদি সামাজিকভাব, আর্থিকভাবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আমরা লক্ষ্য অর্জনে সফল হতে পারব বলে মনে করি না। কাজেই আর্থিক-সামাজিকসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব-কর্তব্য।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা