,

আমরাও চাই সব দল নির্বাচনে আসুক : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : সব দল নির্বাচনে আসুক- কমিশন এমনটাই চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আশা করি নির্বাচন ইনক্লুসিভ হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এতে সকলেই আনন্দিত হব। সব দল অংশগ্রহণ করুক আমরা তো চাই-ই। চাই সব দল নির্বাচনে আসুক।’

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিদর্শন এবং জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা করব। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সব নির্বাচন। আমাদের ওপর যে দায়িত্ব তা আইন ও সংবিধান অনুযায়ী আমরা সবার সহযোগিতা নিয়ে সেই সংবিধান ও আইনের আলোকে সুন্দর নির্বাচন করার জন্য সাধ্যমতো ও আন্তরিকভাবে চেষ্টা করব।’

ইভিএম নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমি মাত্র দায়িত্ব নিয়েছি। সব বুঝে উঠতে পারিনি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড