রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৫১ ভরি স্বর্ণসহ আটক ১

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ৫১ ভরি ১৩ আনা স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে ক্ষুদিরাম বিশ্বাস (৬০) নামে ওই ব্যক্তিকে আটক করে পোড়াদহ জিআরপি থানা পুলিশ।

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ
আটককৃত ক্ষুদিরাম বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর এলাকার মৃত নটরাম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে; পোড়াদহ রেলওয়ে স্টেশনে অবৈধ স্বর্ণের চালান আসছে। এরপর পুলিশের সন্দেহ হওয়ায় ক্ষুদিরাম বিশ্বাসকে তল্লাশি করা হলে তার কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বর্ণগুলো গলার চেন, চুরি এবং কানের দুল আকৃতির ছিলো। আটককৃত ক্ষুদিরাম বিশ্বাস পাংশা থেকে ট্রেনযোগে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসেন। আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।