বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বেশি নিলে ব্যবস্থার ঘোষণা ব্যবসায়ীদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার নির্ধারিত দামের চেয়ে যারা ভোজ্যতেলের দাম বেশি নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এক বৈঠকে এ ঘোষণা দেন তারা।

দাম নিয়ে দেশজুড়ে অস্থিরতার মধ্যে সরকার ভোজ্যতেল আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে। এরপরও তেলের দাম নিয়ে সমালোচনার কমতি নেই। এ সমালোচনার মধ্যেই বৈঠকে বসেন তারা। দুপুরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুুবুল আলম বলেন, সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছেন। যারা এর বেশি দামে তেল বিক্রি করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কেউ দাম বেশি নিলে এর দায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেবে না।

বৈঠকে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, সদস্য জামাল উদ্দিন, শাহেদুল আলম, আবুল বশর, আড়তদার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, ডাল মিল সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ মহাজনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সৈয়দ ছগীর আহমদ বলেন, ভোজ্যতেল নিয়ে এমনিতেই সমালোচনা চলছে। আমাদের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে অবগত। এর মধ্যে প্রশাসন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। কেউ বেশি দামে তেল বিক্রি করলে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে সংগঠনকে দায়ী করা যাবে না। তবে ব্যবসায়ীদের অযথা হয়রানি না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তেলের দাম বেশি নিলে ব্যবস্থার ঘোষণা ব্যবসায়ীদের

আবুল বশর চৌধুরী বলেন, সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে। এখন ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মেনে ভোজ্যতেল বিক্রি করছেন। তবে আমদানি করে কতদিন গুদামে রাখা যাবে, পাইকারি পর্যায়ে কোন পণ্য কতদিন রাখা যাবে, তার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। নীতিমালা থাকলে ব্যবসায়ীরা সজাগ থাকবে।

বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, খাতুনগঞ্জে বড় বড় মিলাররা ডিও আকারে তেল বাজারজাত করেন। এখানে সরকারি রেটে ডিও বিক্রি হয় না। ডিও কখনো বাড়ে, কখনো কমে। ডিও কেনাবেচায় সরকারি দরের প্রভাব পড়ে না। ডিও প্রথা বন্ধ না হলে সরকারি দর বাস্তবায়ন কষ্টসাধ্য। তবে ভোজ্যতেল ব্যবসায়ীদের অনেকে ঘোষণা দেন, বাজারে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডিও বিক্রি হলে সেই ডিও তারা নেবেন না।

সরকার গত ৬ ফেব্রুয়ারি ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়। সরকার নির্ধারিত দর অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম মিলগেটে ১৪০ টাকা এবং খুচরায় ১৪৩ টাকা, মিলগেটে পাম অয়েলের দাম প্রতি লিটার ১৩০ টাকা এবং খুচরা হিসেবে প্রতি লিটার ১৩৩ টাকা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা