,

বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলায় এবার প্রায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে এক কোটি ২৭ লাখ টাকার। এবার বইমেলায় মোট বই প্রকাশ হয়েছে তিন হাজার ৪১৬টি। মেলার শেষ দিনেও ২১৫টি নতুন বই এসেছে। এর মধ্যে মানসম্পন্ন বই নির্বাচিত হয়েছে ৯০৯টি, যা পুরো বইয়ের ২৬ ভাগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার শেষ দিনে মূল প্রতিবেদনে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. জালাল আহমেদ এসব তথ্য জানান।

জালাল আহমেদ জানান, ২০২১ সালে তিন কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সেদিক থেকে টাকার হিসাবে বিক্রি বেড়েছে সাড়ে ১৭ গুণ।

এবার মোট তিন হাজার ৪৬১টি বই এসেছে মেলায়। এর মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৬০টি কাব্যগ্রন্থ, ৫০১টি উপন্যাস, ৪৬৭টি গল্পের বই। এসব বইয়ের মধ্যে মানসম্মত বই এসেছে ৯০৯টি।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি সচিব আবুল মনসুর, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড