৫৬ বছর বয়সে মুগ্ধতা ছড়াচ্ছেন শাহরুখ খান

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় ধরে বড় পর্দায় দেখা মেলেনি রোমান্টিক কিং খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানের। অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিলো ‘জিরো’ সিনেমায়। মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে।

ভক্তরাও অপেক্ষায় আছেন অভিনেতাকে বড় পর্দায় দেখার। শাহরুখ ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বড় পর্দায় আসছেন অভিনেতা। ‘পাঠান’ সিনেমা দিয়ে।

সুপারস্টার বর্তমানে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন। শুটিংয়ের জন্য সহঅভিনেতাদের সঙ্গে এসআরকে সম্প্রতি স্পেনে উড়ে গেছেন।

এই সবের মাঝেই পাঠানের সেট থেকে ফাঁস হয়েছে শাহরুখ খানের একটি ছবি। যেখানে অভিনেতাকে একটি ভিলার বাহিরে দাঁড়ানো দেখা গিয়েছে। অ্যাবস এবং শার্টবিহীন অবতারে। ৫৬ বছর বয়সে অভিনেতার ফিটনেস মুগ্ধ করেছে নেটিজেনদের। তার লম্বা চুল, কার্গো প্যান্ট এবং সানগ্লাস পরিহিত লুকে দেখে অনেকেই দার্দ-ই-ডিস্কোতে তার চেহারার কথা মনে করছেন।

সেই ছবিটি এখন অনলাইন দুনিয়ায় ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে কঠোর বডি ট্রান্সফর্মেশনের জন্য অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান