,

জোরালো প্রমাণ আছে পুতিন যুদ্ধাপরাধী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলার পর তার সুরের সঙ্গে সুর মেলাচ্ছেন ইউরোপের নেতারাও।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, অনেক অনেক জোরালো প্রমাণ আছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘যুদ্ধাপরাধী’।

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেছে রাশিয়া। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

বিবিসির রেডিও ফোর ‘উইমেনস আওয়ার’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের প্রসঙ্গ তুললে লিজ ট্রাস বলেন, তিনি মনে করেন এটা বলায় কোনো ভুল ছিল না।

তিনি বলেন, ‘অনেক অনেক প্রমাণ আছে যে তিনি (পুতিন) তা-ই।’

ব্রিটিশ মন্ত্রী বলেন, ‘অনেক জোরালো প্রমাণ আছে যে, যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে এবং ভ্লাদিমির পুতিন এর পেছনে রয়েছেন।’

তিনি বলেন, ‘কে যুদ্ধাপরাধী, কে নয়- তা নির্ণয় করাটা আসলে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয়। আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে এবং এ মুহূর্তে আমরা এটাই করতে পারি, যা আমরা করছি।’

লিজ ট্রাস জানান, অপরাধের জন্য ভ্লাদিমির পুতিনকে জবাবদিহি করাতে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছে যুক্তরাজ্য।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড