বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন থেকে ছিটকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

news-image

ঢাবি প্রতিনিধি : ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাবুব আদর। বৃহস্পতিবার সকালে পাবনা জেলার পাকশি সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতের চাচা মো. ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। শুনতে পাই ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতু এলাকায় সে জানালা দিয়ে মাথা বের করছিল। তখন সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’

তিনি জানান, মাহাবুবের পরিবারের সদস্যরা সেখানে গেছেন। সন্ধ্যার ভেতর তারা লাশ নিয়ে আসা হবে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১০০৬ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী মাহাবুবের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে। তিন সদস্যের পরিবারে বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। তার বাবার হান্নান মিঠু একজন রাজনীতিবিদ।

মাহবুবের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত তার সহপাঠীরাও। তার রুমমেট মো. রাহাত শিকদার বলেন, ‘মাহাবুব খুবই ভালো একজন ছেলে ছিল। সে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত থাকতো। তার এভাবে হঠাৎ চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।’

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান শোক প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা শুনতে পেয়েছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা