,

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৯ সংগঠনের শ্রদ্ধা

news-image

বিনোদন প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন শুরু হয়। এরপর ১১টায় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সংগঠনগুলোর নেতারা শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক রিয়াজ আহমেদসহ অনেকে।

এছাড়াও এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু উপলক্ষে দিনব্যাপী রাখা হয়েছে নানা আয়োজন। থাকছে বাদ যোহর মিলাদ মাহফিল, বেলা ৩টায় আলোচনা সভা, বিকেল ৪টা থেকে কবিতা আবৃত্তি ও গানের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এছাড়া দিনব্যাপী চলছে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড