,

সিটি করপোরেশনের অধীনে ট্রাফিক বিভাগ চান মেয়র আতিক

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগকে নিজের কর্তৃত্বে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মেয়র মো. আতিক বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে এর আগে ওয়াসার খালগুলোর দায়িত্ব সিটি করপোরেশনকে দেয়া হয়েছে এবং বিভিন্ন খাল উদ্ধারও করা হয়েছে। সেভাবে ট্রাফিক পুলিশ বিভাগটা আমাদের মাধ্যমে দেন। তাহলে আপনাদের দেখাতে পারব, কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতে হয়।

তিনি বলেন, রাস্তা আমার,… কতগুলো গাড়ি চলবে সেই ক্ষমতা আমার নাই। তা হলে কীভাবে হবে?

এসময় দায়িত্ব পেলে সকলকে ডেকে অনুসন্ধান করে কোথায় কোথায় ট্রাফিক সমস্যা তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স ভিলেজ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইয়ুব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) স্থপতি মোবাশ্বের হোসেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের