,

বানরের কামড়ে আহত নায়িকা তমা মির্জা

news-image

বিনোদন প্রতিবেদক : শুটিং করতে গিয়ে বানরের কামড়ে আহত হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। ঈদের বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’র জন্য বানরের খেলা দেখানোর একটি দৃশ্য করছিলেন। তখন আকস্মিকভাবে বানরটি তার বাঁ হাতে কামড়ে দেয়। এমনটাই জানান নায়িকা।

তমা মির্জা বলেন, বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম। হঠাৎই বানরটা কামড় দিয়ে বসে। বোধহয় এক্সপ্রেশন দেখে ভয় পেয়েই ও কামড়টা দিয়েছে। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে ওর মালিক মারলে তারপর ছাড়ছে।

পরে জানলাম, বয়স কম আর ভালো ভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরাটা। বানরের কামড়ে অনেক ব্যাথা এবং ভয় পান তমা মির্জা। রক্তপাতও হয়। ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং এই নায়িকাকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নেয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন তমা। তাকে বিশ্রাম করতে বলা হয়েছে শুটিং ইউনিট থেকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড