বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজীবন সম্মাননার জন্য রাশিয়াকে ধন্যবাদ: হিলারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিক ও সামরিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন না হয়ে হাস্যরস করেছেন জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, হিলারি ক্লিনটনসহ মোট ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, যেসব মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, রাশিয়ায় তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।

রুশ নিষেধাজ্ঞার আওতায় আসা মার্কিনিদের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার বাইডেনও রয়েছেন।

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা এ নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া।

এ নিয়ে হাস্যরস করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, ‘আমাদের কারোরই রাশিয়ায় ভ্রমণে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের কারো ব্যাংক অ্যাকাউন্টও সেখানে নেই।’

এ নিয়ে হেসেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও। তিনি এক টুইটে বলেন, ‘আমি রুশ একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজীবন সম্মাননা দেয়ার জন্য।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা