,

ইউক্রেনে ২ সাংবাদিক নিহত, আহত ১

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানে আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে আজ বুধবার এই তথ্য জানানো হয়।

নিহত ওই দুই সাংবাদিকের মধ্যে একজন ফটোসাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি (৫৫) এবং অন্যজন ওলেক্সান্দ্রা কুভশিনোভা (২৪)। তারা উভয়েই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের হয়ে কাজ করতেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের বহনকারী গাড়িটিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কা নামক স্থানে গোলার আঘাত হানলে এ ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় নিহত দুই সাংবাদিকের সহকর্মী ৩৯ বছর বয়সী বেঞ্জামিন হল আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান স্কট বলেছেন, পিয়েরে যুদ্ধক্ষেত্রের ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন ধরে ইরাক, আফগানিস্তান, সিরিয়ার নিউজের প্রায় প্রতিটি আন্তর্জাতিক সংবাদ কভার করেছিলেন। তার মৃত্যুকে সংস্থার জন্য একটি ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন সুজান। একই সঙ্গে ‘সাংবাদিক হিসাবে জাকরজেউস্কির আবেগ এবং প্রতিভা তুলনাহীন’ বলেও উল্লেখ করেন তিনি।

9
Shares
facebook sharing buttontwitter sharing button

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের