বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি ও বাংলাদেশের ৩ চুক্তি সমঝোতা স্মারক সই

news-image

কূটনৈতিক প্রতিবেদক : জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপে বসে এ কথা জানান তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না। একসঙ্গে নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে চাই।

এদিন সংলাপের পর শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্টসহ তিনটি চুক্তি-সমঝোতা স্মারক সই করা হয়।

এদিকে, বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এর আগে, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি আরবের সফররত পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একান্ত বৈঠকে বসেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। এ সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা